
গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ রোজ শনিবার গাজীপুরের এক মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।
আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ উপস্থাপক ও বাচিকশিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, আরো উপস্থিত ছিলেন সম্ভাবনাময় শিশু শিল্পী জাহিন ইকবাল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শানিত করণে "দ্যা স্টুডেস্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের" অন্যান্য কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ করানোর জন্য আহবান করেন। বাচিকশিল্পী মোস্তাগিছুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাজীপুর এর পরিচালক আব্দুল্লাহ আল নোমান । এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্যবৃন্দ।