
গত ৯ মার্চ'২৪ রোজ শনিবার নগরের এক মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্যের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেল (অব:) আশরাফ আল দীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও প্রভাষক ওবায়দুল্লাহ তারেক। সাবেক সংবাদ পাঠক, টিভি উপস্থাপক ও ভয়েস আর্টিস্ট মুহাম্মাদ আব্দুর রউফ এর সঞ্চালনায় উদ্ভোধনী বক্তব্য রাখেন দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাজীপুরের পরিচালক হাফেজ আবু হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য সচিব,নির্বাহী সদস্য এবং সাবেক পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,অভিভাবকদের স্বপ্ন শিক্ষার্থীদের উপর চাপিয়ে না দেওয়া। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বন্ধুসুলভ আচারণের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঠিক রাস্তাটি দেখিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়া, কখনো হতাশ না হয়ে জীবনের লক্ষ্য পূরনে সম্মুখে এগিয়ে যাওয়ার আহবান জানান।